পাচার
টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ও নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩৩ বস্তা সার এবং পাচারে ব্যবহৃত ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত সার ও নৌকা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশ-বিদেশে ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ: সমকাল
এই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের ১০ ব্যবসায়ী গ্রুপের এই সম্পদ জব্দের কথা বলা হয়েছে। এ সংক্রান্ত খবর অন্যান্য পত্রিকাও আজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। জব্দকৃত ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদের মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে ১০ হাজার ৪৫২ কোটি টাকা। দেশে জব্দ হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা।