ধামইরহাটে নিজ ঘর থেকে গৃহবধূর ঝু/ল/ন্ত লা/শ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
মোঃ মোস্তাকিন হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে নিজ বসতঘর থেকে সুমাইয়া আক্তার মনি (২০) নামে এক গৃহবধূর ঝু/ল/ন্ত লা/শ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার পূর্বচাঁনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আক্তার মনি পূর্বচাঁনপুর এলাকার আবু হাসানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তার স্বামী জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় প্রাণ কোম্পানিতে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ঘরের ভেতরে সুমাইয়ার লাশ সিলিং ফ্যান বা তীরের সঙ্গে ঝুলতে দেখে পরিবার ও প্রতিবেশীরা। পরে বিষয়টি ধামইরহাট থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ