কালীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট এবং ব্যবসায়িক নথিপত্র জব্দ করেছে কাস্টমস, আবগারি ও ভ্যাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাজরানিয়া বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে- প্রিমিয়াম গোল্ড সিগারেট ১,৫৬৫ প্যাকেট, পার্টনার সিগারেট ২২০ প্যাকেট, ফিউচার কিংস সিগারেট ৫৬০ প্যাকেট এবং ইন্ডো ব্ল্যাক সিগারেট ১৪০ প্যাকেট। এ ছাড়া ব্যবসায়িক হিসাব-নিকাশ যাচাইয়ের জন্য ওই প্রতিষ্ঠান থেকে ১টি রেজিস্টার খাতা, ১টি কর্মচারী খাতা ও ১টি ক্যাশ খাতা জব্দ করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল লালমনিরহাটের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, সরকারি রাজস্ব ফাঁকি রোধ ও কর দায়বদ্ধতা নিরূপণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। জব্দ মালামালের বিপরীতে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান চলবে।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ