বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা নিয়ে মানিকগঞ্জে সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা । তাঁদের মতে, এনজিওগুলোর কার্যক্রম ও অর্থায়ন বাড়ানো গেলে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে ।
আজ মঙ্গলবার মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় আরব সংস্থার মিলনায়তনে ‘বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন । অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মানিকগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে ।
সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস । এডাবের জেলা কমিটির সহসভাপতি শিউলী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এডাবের কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক কাওসার আলম মুন্সি কনক, বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমিন স্বপন, জেলা কমিটির সদস্য-সচিব সঞ্জয় কুমার দাস, আরবের নির্বাহী পরিচালক নূরতাজ আলম নিশো, স্টেপের উপপরিচালক সিরাজুল ইসলাম, সিডার নির্বাহী পরিচালক নিভা সরকার ও পারডোর নির্বাহী পরিচালক শামীমা আক্তার।
বক্তারা বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে । তবে বিগত সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করার পর অনেক এনজিওর কার্যক্রম ও অর্থায়ন কমে যায়। এতে কিছু সংস্থা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং অনেক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন ।
তাঁদের ভাষ্য, বর্তমান সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলে বিদেশি দাতা সংস্থাগুলো আবার বাংলাদেশে এনজিওগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থায়নে আগ্রহী হবে । এতে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে ।
সভায় আরবের কর্মকর্তা আনিসুর রহমান, স্টেপের কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ