কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ :

ঝিনাইদহ কালীগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ শহরের ভূষণ হাই স্কুল রোডে সুপার লাক্সারী ডাইন রেস্টুরেন্ট এ সম্মেলনের আয়োজন করা হয়।

"একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি"—এই শিরোনাম সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের চিফ সেলস অফিসার (সিএসও) মোঃ হাবিবুর রহমান।

 বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ নিজাম উদ্দিন। এবং এমইপি গ্রুপের কালীগঞ্জ পয়েন্টের পরিবেশক এএইচএম আলীম। 

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়।অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com