গঙ্গাচড়ায় ৩৪ বোতল ‘এস্কাফ’সহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের হাজীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলার চর মর্ণেয়া এলাকার আব্দুল সোবহান ওরফে পাষান (৪০) এবং একই এলাকার মমিনুর ইসলাম (৩৫)।

গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মর্ণেয়া ইউনিয়নের হাজীরপাড়া তালপট্টি এলাকায় পুলিশ অভিযান চালায়। স্থানীয় লোকজনের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, অভিযানটি হাজীরপাড়া গ্রামের করিম উদ্দিনের দীঘির পাড় মোড় এলাকায় একটি মুদির দোকানের দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পরিচালনা করা হয়।

এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে। থানার মামলা নম্বর ১১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com