কয়রায় পুকুরে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

কয়রা (খুলনা )প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহত জান্নাতি ওই এলাকার বাসিন্দা মুকুল সানার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জান্নাতি। 

কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

শিশু সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com