নলছিটিতে একই এলাকায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

রাজীব কুমার মালো, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে একই স্থানে পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের ওপর অভিযান চালিয়ে মো. মুস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবককে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি সুবিদপুর গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) সুফল সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমানকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

এর প্রায় ৩০ মিনিট পর, রাত সাড়ে ১০টার দিকে একই ব্রিজের ওপর পৃথক অভিযান চালায় এসআই নিঃ মিজানুর রহমান সংঙ্গীয় অফিসার ও ফোর্স। এ সময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ ইয়াসিন (১৬)-এর হেফাজত থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তার দুই সহযোগী মোহাম্মদ সুজন হাওলাদার (১৭) ও মোহাম্মদ রাফি (১৭)-কেও আটক করা হয়।

ইয়াসিন নলছিটি উপজেলার কোকিলা গ্রামের আব্দুল সালামের ছেলে। সুজন একই গ্রামের মানিক হাওলাদারের ছেলে এবং রাফি মোহাম্মদ কুদ্দুস মোল্লার ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com