ঘিওরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি : (৪ সেপ্টেম্বর)

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কেন্দ্রীয় নাটমন্দির থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয় ।

র‍্যালিটি ঘিওর বাজার ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় নাটমন্দিরে গিয়ে শেষ হয় । এতে হিন্দু সম্প্রদায়ের শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন । অনেকে বিভিন্ন সাজে সেজে র‍্যালিতে অংশ নেন ।

ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোটের যৌথ সহযোগিতায় এ আয়োজন করা হয় ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্রী শচীন্দ্রনাথ মিত্র, নাটমন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী রাম চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক শ্রী সুব্রত কুমার শীল গোবিন্দ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবু কাউছার রেজা, অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সাবেক যুগ্ম সম্পাদক মো. জানে আলম, শ্রী পরিতোষ কুমার সাহা ও শ্রী বিপ্লব সাহা তুফান, সাংবাদিক শ্রী রামপ্রসাদ সরকার দীপু সহ আরো অনেকে ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় দেড়শতাধিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com