সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ, ৬ সেপ্টেম্বর
মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ।
এ উপলক্ষে শনিবার দুপুরে সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান রোমানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় । মিছিলটি উপজেলার বটতলা চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।
পরে বটতলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ডা. জামাল উদ্দিন ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান রোমান, শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতারা ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।