বিএনপির অঙ্গ সংগঠন ধামইরহাট পৌর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
মো: ছাব্বির হাসান, নওগাঁ বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগ সংগঠন ধামইরহাট পৌর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থান: ধামইরহাট ভবনের তৃতীয় তলা। সভাপতিত্ত করেন - পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন - উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ হানজালা।
এছাড়াও বক্তব্য প্রদান করেন -পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,মহিলা দলের সভাপতি মাজেদা বেগম, মহিলা নেত্রী শাহিনা আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তৃণমূলের কর্মীদের বিভিন্ন প্রশ্ন-উত্তর গ্রহণ ও সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানের আশ্বাস প্রদান করা হয়।