ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের জন্য শিক্ষক কে সাময়িক বরখাস্ত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের জন্য বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ইয়াসিন আলী খান কে সাময়িক বরক্ষাস্ত করেছে বিদ্যালয় কতৃপক্ষ।
স্থানীয় এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সুত্রে জানাযায়, গত১৪/০৬/২৬ ইং তারিখে অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ইয়াসিন আলী খান ইনডেক্স নাম্বার ৩২২৩০০ অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি সরকার এর সাথে অনৈতিক আচরণ করেন।
উক্ত বিষয়টি শিক্ষির্থীর পরিবার ও অন্যান্য অবিভাবকদের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
যার ফলশ্রুতিতে আজ রোজ রবিবার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে অবিভাবক এলাকাবাসী সঙ্গে বিক্ষোভ শুরু করে। এর পুর্বেও তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উঠেছিল।
পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে অভিযুক্ত শিক্ষক কে সাময়িক বরক্ষাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেন।