পীরগঞ্জে বাডাস প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্প
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে স্মরণসভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
রোববার (৬ সেপ্টেম্বর) পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় স্রণ সভা বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলুর আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু । এ সময় সমিতির অন্যান্য সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের কর্মময় জীবন ও ডায়াবেটিস চিকিৎসা ও সচেতনতা বিস্তারে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। এদিকে একই দিনে প্রায় দুইশ জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।