হরিরামপুরে মোবাইল নিয়ে মনোমালিন্য, স্কুলছাত্রীর মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছে । রোববার বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলার বয়রা কর্মকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত জান্নাত আক্তার বয়রা কর্মকান্দি গ্রামের জাফর মিয়ার মেয়ে । সে এম এ রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল ।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে জান্নাতের কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে সে ঘরের ভেতর চলে যায় । পরে পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান ।
খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয় ।
এ বিষয়ে এম এ রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, ‘জান্নাত আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে । এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।