সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূর ঝুল/ন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

 

নিহত সারথী সরকার শ্রীরামপুর গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী। 

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে বিশ্বনাথ সরকারের বড় ছেলে ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় তিনি মাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি সারথী সরকারকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

 

তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে সারথী সরকারের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

 

ঘটনার পর বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে সারথী সরকার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com