ইবির শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির সভাপতি রবি, সম্পাদক রাকিবুল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

ওসমান গণি, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির ২০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা সাহিত্য বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন। 

রবিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরের অনুমোদনক্রমে সাবেক সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তানিম তানভীর, সাংগঠনিক সম্পাদক সাররী শক্তি ইউশা, অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক সাইফুল হক, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম,

ইকুইটি অফিসার নূরুল আবছার সম্রাট, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আহমদ জাবের, বিতর্ক ও গবেষণা সম্পাদক আহাবুব রহমান অনিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিমূল আহসান নাযিফ, ইভেন্ট ও লজিস্টিকস সম্পাদক বনি আমীন, পিআর ও প্রমোশন সম্পাদক নাইম আলম, প্রেস ও আইটি সম্পাদক নূরুল ইসলাম। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন- আশরাফুল ইসলাম, মুজাহিদুর রহমান, মহিদুল ইসলাম, মনিরুজ্জামান, রাকিবুল হাসান।

নবমনোনীত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি খুব বেশিদিনের পুরোনো না হলেও শুরু থেকেই সাফল্য দেখিয়ে আসছে। অল্প সময়ের ভিতরে বিতর্ক অঙ্গনে নিজেদের ঝুলিতে জমা করেছে নানা উল্লেখযোগ্য অর্জন।

নবমনোনীত সভাপতি রবিউল ইসলাম বলেন, শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ডিবেটিং ক্লাব। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন বিতার্কিক তৈরিতে মনোনিবেশ করবে।

 

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com