চুনারুঘাটে দিনভর জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচি: সুধীজন ও ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি( আজিজুর রহমান) :

হবিগঞ্জের চুনারুঘাটে দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক দিনভর উপজেলার বিভিন্ন দপ্তরে পরিদর্শন ও স্থানীয় সুধী সমাজের সাথে মতবিনিময়সহ গাজীপুর ইউনিয়ন এলাকায় একাধিক সরকারি ও শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন তিনি।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসকের সাথে দিনভর উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গালিব চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।  

বিশেষ করে গাজীপুর ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত প্রোগ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী।

এছাড়াও গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আবু নাসের, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল হামিদ তালুকদার, সাধারণ সম্পাদক মীর সেলিম, যুবদল নেতা বলিউড শামীম, যুবদল নেতা সোহেল শাহ, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

প্রোগ্রাম গুলোতে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং চুনারুঘাট তথা গাজীপুর এলাকায় নতুন আত্মপ্রকাশ করা মাদকবিরোধী সংগঠন 'খোয়াই'-এর নেতৃবৃন্দ উপস্থিত থেকে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com