শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবি নজরুল জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির জীবনী, সাহিত্যকর্ম ও চেতনার নানা দিক তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যের ভাবধারায় অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে কবি নজরুল বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেমন কবিতা,আবৃতি,গান রচনা,নিত্য ইত্যাদি।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ