চাঁদাবাজি মামলায় সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এজাহার) অনুযায়ী, সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজারের সার গোডাউনের বাইরের গেট এলাকায় চাঁদাবাজির অভিযোগে মামলাটি করা হয়। মামলায় সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজাহারে চোরাই মালামালের মূল্য ৩৫ হাজার টাকা উদ্ধারের কথা উল্লেখ থাকলেও ওই মালামাল উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।

গ্রেফতারের পর সাজ্জাদুর রহমান সাজ্জাদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে মামলায় আনা অভিযোগের সত্যতা আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে নিশ্চিত হবে

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com