জেল থেকে মুক্তি পেয়েই আদমদীঘি-সান্তাহারের হিন্দু সম্প্রদায়ের পাশে সৌরভ কুমার কর্মকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
আদমদীঘি, বগুড়া প্রতিনিধি:
৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছিল, তখন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদারের নির্দেশনায় আদমদীঘি ও সান্তাহার এলাকায় হিন্দু সম্প্রদায়ের পাশে মানবিক ঢাল হয়ে দাঁড়িয়েছেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা সৌরভ কুমার কর্মকার।
জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজ এলাকার অসহায় মানুষের নিরাপত্তা ও পুনর্বাসনের কাজে সরাসরি মাঠে নেমে পড়েন।
৫ই আগস্টের পর সৃষ্ট পরিস্থিতিতে আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন এলাকায় গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন সময়ে কারামুক্ত হয়ে সৌরভ কুমার কর্মকার প্রথমেই যান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে।
স্থানীয়দের ভাষ্য, তিনি শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন এলাকার সন্তান হিসেবে সবার খোঁজখবর নিয়েছেন। মন্দির পাহারা, ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন এবং আতঙ্কিত পরিবারগুলোকে সাহস জোগানো — সবকিছুতেই তাকে সামনে থেকে কাজ করতে দেখা গেছে।
সান্তাহার পৌর এলাকা ও আদমদীঘির বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, অস্থির সময়ে সৌরভ কুমার কর্মকার প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয়ের সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন।
বগুড়া জেলা যুবদলের নির্দেশনায় সান্তাহার পৌর যুবদলের পক্ষে পাড়া-মহল্লায় যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবী টিম গঠন করে মন্দির ও বাড়িঘরে পাহারার ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি বারবার বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সান্তাহার-আদমদীঘি আমাদের সবার। এখানে কোনো বিভেদের জায়গা নেই।
এই অবস্থানের কারণে এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বড় ভূমিকা রাখে।
সৌরভ কুমার কর্মকার সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এবং যুগ্ম আহবায়ক পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখা। প্রধান সমন্বয়কারী বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখা একসময়ের ছাত্রদল নেতা। রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও জেল থেকে বেরিয়ে তিনি প্রথমেই দলীয় কর্মসূচির আগে মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিয়েছেন।
স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তার এই মানবিক অবস্থানের কারণে দলের ভাবমূর্তিও এলাকায় ইতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে।
আদমদীঘি ও সান্তাহারের দুই প্রবীণ বাসিন্দা বলেন, এমন কঠিন সময়ে একজন তরুণ নেতা যে এভাবে পাশে এসে দাঁড়াবে, তা আমরা ভাবিনি। সৌরভের কারণে আমরা সাহস পেয়েছি।
৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন দেশজুড়ে স্থিতিশীলতা ফেরানোর চ্যালেঞ্জ ছিল, তখন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকারের এই অবস্থান আদমদীঘি-সান্তাহারের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।
জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নয়, সম্প্রীতি ও মানবতার পথ বেছে নেওয়ার কারণে তিনি এখন এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত এবং আগামীতে ভালো কিছু দেখার অপেক্ষা উপজেলাবাসির প্রত্যাশা।