মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ জরিমানা, ১ জন পলাতক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ):

২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাতে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাস থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

সাজাপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার মো. শরিফুল ইসলাম শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার মো. হৃদয় মিয়া (৩৩) এবং গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২১)। তাঁদের মধ্যে শরিফুল ইসলাম শরিফ পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করে তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com