বাংলাদেশ বার্তা টুডে
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের অনন্য সাফল্য, এক মাসেই ১০ স্কলারশিপ
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের অনন্য সাফল্য, এক মাসেই ১০ স্কলারশিপ মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বের ছয়টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও পেশাগত সুযোগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের ১০ শিক্ষার্থী। এই স্বল্প সময়ের মধ্যে একের পর এক এমন সাফল্যের খবরে উচ্ছ্বসিত পুরো বিভাগ। সাফল্যের ধরনও বিচিত্র—কেউ পেয়েছেন পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ, কেউ মাস্টার্সে ভর্তি ও বৃত্তি, কেউবা পেয়েছেন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফেলোশিপ। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, নরওয়ে ও জাপান—এই ছয় দেশে ইএসডিএম বিভাগের ৮ম থেকে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা এসব সুযোগ পেয়েছেন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এখন এই অর্জন নিয়ে চলছে আনন্দের রেশ। বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আসমা আক্তার সোচি চলতি বছরের আগস্ট মাসে নরওয়ের ইনল্যান্ডেট বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্স বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন। গত ৪ সেপ্টেম্বর ৪র্থ ব্যাচের ফাতেমা আক্তার লিমা যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়, এল পাসোতে পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী জিদান রহমান যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ে আর্থ সিস্টেমস অ্যান্ড জিওইনফরমেশন সায়েন্সেস প্রোগ্রামে পূর্ণ অর্থায়নে পিএইচডি বৃত্তি পেয়েছেন। গত ২ সেপ্টেম্বর তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। একই ব্যাচের গোলাম মো. সবুর গত ৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে পরিবেশ প্রকৌশল বিষয়ে পিএইচডিতে ভর্তির সুযোগের পাশাপাশি পেয়েছেন ইন্টারন্যাশনাল রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আইআরটিপি) স্কলারশিপ। এছাড়া এই ব্যাচের মো. ফজলুল করিম মামুন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়, টুইন সিট ক্যাম্পাসে বায়োপ্রোডাক্টস অ্যান্ড বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএস) প্রোগ্রামে গত ১ সেপ্টেম্বর থেকে পড়াশোনা শুরু করেছেন। ৮ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সাফল্যের ধারা সবচেয়ে বেশি।৮ম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান জিহাদ গত ২৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল কোরিয়া স্কলারশিপের (জিকেএস) আওতায় বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন। একই ব্যাচের আবু সুফিয়ান সোহাগ দক্ষিণ কোরিয়ার হালিম বিশ্ববিদ্যালয়ে কোইকা-হালিম ইউনিভার্সিটি নেক্সট ফেলোশিপ প্রোগ্রামের আওতায় পূর্ণ অর্থায়নে দুই বছর মেয়াদি মাস্টার্স করবেন ক্লাইমেট এআই কনভার্জেন্স প্রোগ্রামে। গত ২৫ আগস্ট তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ৮ম ব্যাচের আরেক শিক্ষার্থী সিথী ধর বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইস্ট ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে মাস্টার্সে ভর্তির পাশাপাশি পেয়েছেন গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (জিটিএ)। গত ২২ আগস্ট তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। এই বছর ফল সেমিস্টারে শুরু হবে তাঁর এই পড়াশোনা। ৮ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে তরিকুল ইসলাম পেয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক প্রস্তাব। ইতালির পাডুয়া বিশ্ববিদ্যালয়ে দুটি ভিন্ন প্রোগ্রামে, যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে পিএইচডি, জার্মানির হার্টি স্কুল বার্লিনে ফুলি ফান্ডেড ক্লাইমেট অ্যাকশন স্কলারশিপসহ মাস্টার অব পাবলিক পলিসি, জার্মানির রুর বিশ্ববিদ্যালয় বোখুমে ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন বিষয়ে মাস্টার্স এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গেটর ল্যাবে ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড কোস্টাল ইনফরমেটিক্স বিষয়ে পূর্ণ অর্থায়নে পিএইচডি—এই পাঁচটি সুযোগের মধ্যে ভর্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন ইতালির পাডুয়া বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল—সয়েল প্রোটেকশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ট্র্যাকে মাস্টার্স করার সিদ্ধান্ত। এর সঙ্গে তিনি পেয়েছেন ইনভেস্ট ইওর ট্যালেন্ট ইন ইতালি (আইওয়াইটি) স্কলারশিপ। গত ১০ সেপ্টেম্বর উক্ত বিশ্ববিদ্যালয়ে তাঁর মাস্টার্সের পড়াশোনা শুরু করেন। সবশেষে, বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ আবু জোহানি জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয়ে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর সেশনে তাঁর পড়াশোনা শুরু হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার হালিম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ পাওয়া আবু সুফিয়ান সোহাগের কাছে এই অর্জন এসেছে বিশেষ এক মুহূর্তে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন তিনি। স্নাতক শেষ করার পরপরই শুরু করেন সেই লক্ষ্যে কাজ। সোহাগ বলেন, "স্কলারশিপ পাওয়া নিঃসন্দেহে একটা বড় অর্জন ছিল। কিন্তু বিয়ে করার দুদিনের মাথায় যখন মেইল পাই, সেই আনন্দ তখন দ্বিগুণ হয়ে ধরা দিয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। একই সঙ্গে আমার সুপারভাইজার ও পরিবারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তাঁরা আমার ওপর আস্থা রেখেছিলেন।" এই ধারাবাহিক সাফল্যে উদ্দীপ্ত হচ্ছেন বিভাগের জুনিয়র শিক্ষার্থীরাও। ইএসডিএম বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, স্বল্প সময়ের মধ্যে একই বিভাগের এতজন শিক্ষার্থীর বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার খবর তাঁদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, "তাঁদের সাফল্য আমাদের দেখিয়ে দিচ্ছে, নোবিপ্রবি থেকে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ রয়েছে। তাঁদের অর্জন আমাদের মতো জুনিয়র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আরও বেশি আগ্রহী করে তুলছে।" মেহেদী আরও জানান, সিনিয়রদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা অনুসরণ করে এখন থেকেই নিজেদের একাডেমিক প্রোফাইল, গবেষণা ও দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে চান তাঁরা। মাত্র এক মাসের ব্যবধানে ১০ শিক্ষার্থীর উচ্চ শিক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও। এ বিষয়ে ইএসডিএম বিভাগের ২য় ব্যাচের অ্যালামনি ও বর্তমান সহকারী অধ্যাপক সজীব আহমেদ বলেন, "বিভাগের ১০ জন শিক্ষার্থীর বিদেশে স্কলারশিপ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। একজন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে তাঁদের সাফল্যে আমি অনুপ্রাণিত এবং আশাবাদী—তাঁরা জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ দিয়ে দেশ ও বিভাগের সুনাম আরও উজ্জ্বল করবেন।" শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সাফল্যের পেছনে বিভাগের শিক্ষকদের নিয়মিত উৎসাহ ও দিকনির্দেশনার বড় ভূমিকা আছে বলে মনে করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিনুজ্জামান। তিনি বলেন, "আমি আমার বিভাগের শিক্ষার্থীদের একটা কথা সব সময় বলি—তোমাদের জব সেক্টর শুধু বাংলাদেশ নয়, তোমাদের জব সেক্টর পুরো পৃথিবী। এই বিষয়টি আমাদের শিক্ষার্থীদের মোটিভেশন হিসেবে কাজ করেছে।" শিক্ষকদের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, "আমাদের বিভাগের শিক্ষকদের এ ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা আছে। আমাদের শিক্ষকরা সব সময় শিক্ষার্থীদের এসব বিষয়ে উৎসাহিত করেন।" আন্তর্জাতিক গবেষণায় শিক্ষকদের সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে অধ্যাপক মহিনুজ্জামান বলেন, "আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সুবিধা হলো, আমাদের শিক্ষকেরা আন্তর্জাতিক অনেক শিক্ষকের সঙ্গে গবেষণা করেন। ফলে তাঁরা যখন আমাদের শিক্ষার্থীদের প্রিফার করেন, তখন সেটা আমাদের শিক্ষার্থীদের স্কলারশিপ পেতে সহায়তা করে।" বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মূল্যায়নে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণায় আগ্রহ, শিক্ষকদের আন্তর্জাতিক গবেষণা-সম্পৃক্ততা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ—এই তিন উপাদানই শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের উচ্চশিক্ষার দরজা খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনার গণ্ডি ছাড়িয়ে জলবায়ু, ভূ-পরিবেশ, পরিবেশ প্রকৌশল, বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আন্তবিষয়ক ক্ষেত্রেও এখন সুযোগ তৈরি হচ্ছে বিভাগের শিক্ষার্থীদের জন্য। সংশ্লিষ্টদের মতে, এসব অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়—বরং নোবিপ্রবির ইএসডিএম বিভাগের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সক্ষমতারই একটি স্পষ্ট প্রতিফলন।
শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিককে বিয়ের জন্য প্রতিবেশীর বাড়িতে উঠেছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডীখালী গ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে চন্ডীখালী গ্রামের প্রবাসী এনামুল বিশ্বাসের স্ত্রী মোছা: বিথী প্রতিবেশী করিম মোল্লার ছেলে মোঃ আলী রাজের বাড়িতে আসেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিথীর স্বামী এনামুল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত থাকার সুযোগে বিথীর সঙ্গে একই গ্রামের করিম মোল্লার ছেলে আলী রাজের দীর্ঘদিনের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিথী নিজেই জানান, প্রেমিক আলী রাজের সঙ্গে তার সাড়ে ৩ বছরের সম্পর্ক রয়েছে। আলী রাজের কথাতেই তিনি বিয়ের উদ্দেশ্যে তার বাড়িতে এসেছেন। এ বিষয়ে আলী রাজের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আহ্বান জানিয়েছেন। মাগুরার শ্রীপুরে ৩ সন্তান রেখে বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রী মাগুরার শ্রীপুরে ৩ সন্তান রেখে বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রী অবস্থান করছেন। উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডীখালী গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, চন্ডীখালী গ্রামের প্রবাসী এনামুল বিশ্বাসের স্ত্রী মোছা: বিথী আজ দুপুর দুইটায় প্রতিবেশী করিম মোল্লার ছেলে মোঃ আলীকে বিয়ের জন্য তার বাড়িতে চলে আসেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসীর স্ত্রী মোছাঃ বিথী জানান, দীর্ঘ সাড়ে ৩ বছরের সম্পর্ক রয়েছে প্রেমিক আলী রাজের সাথে। প্রেমিক আলী রাজের কথায় ই তিনি বিয়ের জন্য তার বাড়িতে এসেছেন।
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে তালিকায় । পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস - চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াবলী আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের GST (General, Science & Technology) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য তালিকা ১. ইসলামী বিশ্ববিদ্যালয় (IU) — কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) — টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) — পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) — নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) — ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) — যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) — পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR) — রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (BU) — বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU) — রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) — সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) — গাজীপুর ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয় — নওগাঁ ২১. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর ২২. নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ ২৩. ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,ঠাকুরগাঁও ২৪. সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোনারগাঁও ওয়ারেন্টভুক্ত ৪ আসামীসহ আটক ৬
সোনারগাঁও ওয়ারেন্টভুক্ত ৪ আসামীসহ আটক ৬ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়—সোনারগাঁয়ের কান্দাপাড়া এলাকার মো. সফিউল আলম (সৈকত), জোয়ারদী এলাকার আতিকুর রহমান পনির (৩২), ভাটিবন্দর এলাকার মো. ওমর ফারুক এবং উত্তর ষোলপাড়া এলাকার মোনতাজ উদ্দিন (৬০)কে। এছাড়া নিয়মিত মামলায় যশোর জেলার ছিকরগাছা থানার নওদাপাড়া এলাকার মো. উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মো. সানাউল্লাহ (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভেরসা নদীতে সেতু নেই, দুর্ভোগে তেঁতুলিয়ার ৫ গ্রামের মানুষ
ভেরসা নদীতে সেতু নেই, দুর্ভোগে তেঁতুলিয়ার ৫ গ্রামের মানুষ পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১১ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বিটপাড়া ঘাটে ভেরসা নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ গ্রামের মানুষ। নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে শুক্রবার দুপুরে বৈরাগীগছ গ্রামে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে পাঁচ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগছ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের বাসিন্দারা অংশ নিয়ে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। তাদের দাবি, বিটপাড়া ঘাটে সেতু নির্মাণ হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রেও ব্যাপক সুবিধা তৈরি হবে। স্থানীয়রা জানান, ভেরসা নদীর অপর পারে পাঁচ গ্রামের মানুষের বিপুল পরিমাণ কৃষিজমি রয়েছে। এসব জমিতে ধান, পাট, ভুট্টা, গম ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাদ্যের জন্য ঘাসও উৎপাদন করেন কৃষকরা। কিন্তু নদীর ওপর সেতু না থাকায় কৃষিপণ্য ও কৃষি উপকরণ পরিবহনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে তাদের। ফসল কাটার পর তা বাড়ি কিংবা বাজারে নেওয়া, জমিতে সার-বীজ পৌঁছানো এবং কৃষি যন্ত্রপাতি পারাপারের ক্ষেত্রে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, নদীর গভীরতার কারণে ট্রাক্টরসহ ভারী কৃষিযন্ত্র অনেক সময় অপর পারে নেওয়া সম্ভব হয় না। ফলে সময়মতো জমি চাষ করা কঠিন হয়ে পড়ে। এতে কিছু জমি অনাবাদি থাকারও আশঙ্কা তৈরি হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীতে পানি বেড়ে গেলে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তখন কৃষকসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। জরুরি প্রয়োজনে রোগী কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র নদী পার করে নেওয়াও কঠিন হয়ে পড়ে বলে জানান স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জশিমউদ্দিন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ফজলে করিম, স্বেচ্ছাসেবক দল নেতা হারু রশিদ, স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন, আল আমীনসহ অনেকে। বক্তারা বলেন, বিটপাড়া ঘাটে সেতু নির্মাণ এখন পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মিত হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা, কৃষি উপকরণ পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে এলাকার শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমীক্ষা ও প্রকল্প গ্রহণের মাধ্যমে বিটপাড়া ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে।
সোনারগাঁওয়ে বহিস্কৃত বিএনপি নেতার পূর্বের পদবি ব্যবহার করে চেয়ারম্যান পদের জন্য প্রচারণা চালানোর অভিযোগ
দল থেকে বহিস্কৃত সোনারগাঁওয়ে বিএনপি নেতা পূর্বের পদবি ব্যবহার করে চেয়ারম্যান পদের জন্য প্রচারণা চালানোর অভিযোগ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলী। তবে বহিষ্কারের পরও আগের দলীয় পদবি ব্যবহার করে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৬ সেপ্টেম্বর জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল-আমিন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্কুর আলীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি প্রদানের অভিযোগের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্কুর আলীকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল নেবে না বলে জানানো হয়। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানেয়ারের সিদ্ধান্তক্রমে শুক্কুর আলীর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এদিকে, দল থেকে বহিষ্কারের পরও শুক্কুর আলী নিজেকে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের পর ওই পদবি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ। তবে এ বিষয়ে দলীয়ভাবে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। বহিষ্কারের পরও দলীয় পদবি ব্যবহারের অভিযোগের বিষয়ে মো. শুক্কুর আলী এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল ৬-৭ শিকারী
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল ৬-৭ শিকারী মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের 'মালা ফাঁদ' জব্দ করেছেন বনরক্ষীরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা এ অভিযান পরিচালনা করেন। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলার ফেলে সুন্দরবনের গহীনে পালিয়ে গেছে শিকারী চক্রের সদস্যরা। বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলে বের হন। টহল দল বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় একটি সন্দেহভাজন ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামার নির্দেশ দেয়। তবে বনরক্ষীদের দেখে ট্রলারে থাকা ৬ থেকে ৭ জন শিকারী তড়িঘড়ি করে ট্রলারটি বনের পাড়ে ভিড়িয়ে লাফ দিয়ে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। এদিকে শিকারীরা পালিয়ে যাওয়ার পর সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যেতে শুরু করে। বনরক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে অর্ধ-ডুবন্ত ট্রলারটিকে টেনে উদ্ধার করে শেলারচর ফাঁড়িতে নিয়ে যান। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৪টি বস্তাভর্তি বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করা হয়। তবে ট্রলারটি ডুবন্ত অবস্থায় থাকায় ককশিটভর্তি বরফসহ শিকারীদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায় বলে জানিয়েছেন বনরক্ষীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ের একদল শিকারী বরফ ও ফাঁদ নিয়ে সাগরপথে নারিকেলবাড়ীয়া দিয়ে সুন্দরবনে ঢোকার চেষ্টা করছিল। বনরক্ষীদের সতর্কতার কারণে তাদের হরিণ শিকারের অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ পালিয়ে যাওয়া শিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার
‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানারের পাল্টা ‘সরকারের প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শীর্ষক ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, গ্যারেজ, শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। ছাত্রদলের টাঙানো ব্যানারে সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের তালিকা তুলে ধরা হয়েছে। এতে বৈদেশিক ঋণ পরিশোধ, ভোলায় বিদ্যুৎ ও সার কারখানা স্থাপনের উদ্যোগ, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো, খাল খনন, চীনা বিনিয়োগ, মালয়েশিয়ায় শ্রমবাজার, বনায়ন কর্মসূচি, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারী শিক্ষা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া খাদ্যনিরাপত্তা, নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন, জাতীয় এলএনজি টার্মিনাল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদ্রাসায় ‘মিড-ডে মিল’, চা-বাগান শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগের কথাও ব্যানারে তুলে ধরা হয়েছে। ব্যানারে আরও উল্লেখ করা হয়েছে বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ, ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’, নিম্নআয়ের মানুষের জন্য হেলথ কার্ড, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, মোংলা বন্দরের আধুনিকায়ন, রেলওয়ের আয় বৃদ্ধি, আধুনিক বাজার সংযোগ এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ। এ বিষয়ে ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন শান্ত বলেন, “বিগত ছয় মাসে দেশের উন্নয়নে বিএনপি সরকার অনেক কাজ করেছে এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল তারেক রহমানের জনপ্রিয়তা ও জনবান্ধব কার্যক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই সবাইকে সচেতন করতে নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” এর আগে গত বুধবার রাতে নোবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙিয়েছিল জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখা। পরে এসব ব্যানার খুলে ফেলা ও পুনরায় টাঙানোকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়। বৃহস্পতিবার সকালে নতুন করে টাঙানো ব্যানারগুলোও দেখা যায়নি। এরপরই ছাত্রদলের পক্ষ থেকে এসব পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। এতে সরকারের কার্যক্রম ও ব্যর্থতা নিয়ে দুই রাজনৈতিক ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি প্রচারণায় নোবিপ্রবি ক্যাম্পাসে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ছাত্রদলের ব্যানারে উল্লেখ করা বিভিন্ন কার্যক্রম, পরিসংখ্যান ও দাবির উৎস এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
মতলব মেঘনা নদীতে ফের বালু উত্তোলন দীর্ঘ বেরিবাঁধ হুমকিতে
মতলব মেঘনা নদীতে ফের বালু উত্তোলন দীর্ঘ বেরিবাঁধ হুমকিতে মতলব (চাঁদপুর), প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ফের ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। রাতের আঁধারে মেঘনা নদীতে নামানো হচ্ছে অবৈধ ড্রেজার। তোলা হচ্ছে বালু। নিয়মিত এভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধসহ প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) মারাত্মক হুমকির মুখে পড়েছে। জানা যায়, গত ৩১ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মতলব উত্তরের নাসিরাকান্দি, বোরোচর, চরওয়েস্টসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি উপস্থাপন করা হয়। সভায় অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সিদ্ধান্তের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বোরোচর গ্রামের একাধিক ব্যক্তি বলেন, রাতে ড্রেজার বসিয়ে সারারাত বালু তোলা হচ্ছে। মেঘনা নদীর বুকে সাতটি চর রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তাদের ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম খোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনকে বারবার জানালেও কোনো ফল পাইনি। মনে হয় বালু সিন্ডিকেটের কাছে প্রশাসন জিম্মি।’ তিনি বলেন, ‘এভাবে বালু উত্তোলন করা হলে মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ৬৪ কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধ নদীতে বিলীন হয়ে যাবে।’ মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুমা মনি বলেন, ‘মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি।’
নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫, মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ
নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫, মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন মাদক কারবারিসহ মাদক সংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর থানাসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এর মধ্যে ডিবি পুলিশের অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মান্দায় ২৪টি ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পোরশা থানার অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে ধ্বংস করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ামতপুরে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং পত্নীতলায় পৃথক দুটি অভিযানে ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক সেবনের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক স্থান পাওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনে আনন্দের জোয়ার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক স্হান পাওয়ায় তার নির্বাচনী এলাকায় বইছে আনন্দের আমেজ মো. দিদারুল ইসলাম, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। তার এই অর্জনে নির্বাচনী এলাকাজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদনের পর ড. মুহাম্মদ ওসমান ফারুককে এ কমিটির সদস্য করা হয়। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদান এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। বাসসের তথ্য অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, ওসমান ফারুক কমিটিতে থাকায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও নতুন কারিকুলাম বাস্তবায়নে তার এলাকা অগ্রাধিকার পাবে। অভিভাবকরা বলেন, আমাদের বাচ্চারা এখন ভালো স্কুল, ভালো শিক্ষক পাবে। এমপি সাহেবের এই পদোন্নতিতে আমরা খুব খুশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পাওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংসদীয় পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো ড. ওসমান ফারুকের।
পত্নীতলায় কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ কুখ্যাত দুইজন মাদক ব্যবসায়ী ও চোর গ্রেফতার
পত্নীতলা থানার মধ্যরাতে ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ কুখ্যাত দুইজন মাদক ব্যবসায়ী ও চোর গ্রেফতার। মো: ছাব্বির হাসান,বিশেষ প্রতিনিধি,নওগাঁ গত ০৯/০৯/২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারস্থ জনৈক মোঃ হাবু হোসেনের হাবু ফার্নিচার এর পিছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল ফার্নিচার ঘরের ভেতর প্রবেশ করে ইন্টারনেটের ফাইবার জয়েন মেশিন সহ অন্যান্য কয়েক লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে পত্নীতলা থানায় নিয়মিত মামলার রুজু হলে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম অবগত হলে দ্রুত চোর চক্রকে গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করেন। আজ ১১/০৯/২৬ রাতভর পত্নীতলা থানা পুলিশের অফিসার ইন চার্জের নেতৃত্বে অভিযান, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও স্থানীয় জনগণের সহয়তায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সক্রিয় সদস্য ১। শ্রী সুমন চন্দ্র (৩৩), পিতা- ধীরেন্দ্রনাথ, সাং-গগনপুর আদিবাসী পাড়া, ২। মো: মাহমুদুল হক ( ৫২), পিতা- মৃত আবু তালেব, গোপনপুর পূর্বপাড়া, উভয় থানা- পত্নীতলা জেলা- নওগাঁদ্বয়কে গ্রেফতার করা হয়। চোর চক্রের দেখানো মতে এবং তাদের হেফাজত হতে বাদীর চুরি যাওয়া নিম্নবর্ণিত মালামাল: ১। একটি ফাইবার ইন্টারনেট ক্যাবল জয়েন মেশিন। যার মূল্য ১,৫০,০০০/- টাকা। ২। গ্যাসের চুলা একটি। ৩। নেটের রাউডার একটি। ৪। সেটাপ বক্স একটি। ৫। রাইস কুকার দুইটি। ৬। লোড মেশিন দুইটি। ৭। ডিভিসি রাউটার অনু দুইটি। ইং ১১/০৯/২০২৬ তারিখ, রাত ১:৩০ ঘটিকায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা কৃতি ছাত্রী 'বিজয়া ভৌমিক' এখন চিকিৎসক
রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক মিলন বৈদ্য শুভ, রাউজান,(চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানের গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এ সাফল্যে আনন্দিত ও গর্বিত রাউজানবাসী। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিজয়া ভৌমিক। গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতিচ শিক্ষার্থী হিসেবে তিনি সহপাঠী ও শিক্ষকদের কাছে ছিলেন অনুকরণীয়। পরবর্তীতে তাঁর নিরলস প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফল হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। বিজয়া ভৌমিকের এই অর্জন শুধু তাঁর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো রাউজানের জন্যই গর্বের বিষয়।চ তাঁর সাফল্য রাউজানের হাজারো শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা নবীন চিকিৎসক ডা. বিজয়া ভৌমিকের উজ্জ্বল ভবিষ্যৎ, কর্মজীবনের সাফল্য এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।চ
গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধা এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলাধীন গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৯/০৯/২০২৬ ইং গাইবান্ধা সদর থানাধীন পৌরসভা ০৪ নং ওয়ার্ডের পলাশ পাড়া ধৃত আসামি ১। সুমন মিয়া (৩৩), পিতা- মোঃ নুরুল ইসলাম ০২। মোঃ আরিফুল (৩২) পিতা- মৃত- চাঁন মিয়া উভয় সাং পলাশ পাড়া থানা- গাইবান্ধা সদর জেলা- গাইবান্ধা। তারিখ ০৯/০৯/২০২৬ খ্রিঃ সময় অনুমান ২১ঃ৩৫ ঘটিকায় ১ নং আসামীর টিনশেট বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষের ভিতর কথিত ইয়াবা ট্যাবলেট ও কথিত হেরোইন সহ অবস্থান করিয়া সেবন ও বিক্রয় করা কালে ২ জন কে আটক করা হয়। ১ নং আসামীর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো কমলা রঙের ৫১ (একান্ন) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং১০( দশ) পুরিয়া হেরোইন, ২ নং আসামীর পরিহিত গ্যাভাডিন প্যান্টের সামনের বাম পকেট হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো কমলা রঙের ৫০( পঞ্চাশ) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০ ( দশ) পরিয়া হেরোইন, উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।তাহাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০( ক) /৮( ক)/৩৬(৫) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
নড়াইলের লোহাগড়া কু/পি/য়ে হ/ত্যা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা। নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বিকেলে ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইসলাম শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।