অশুভ শক্তিকে হটিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ব: মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।
শুক্রবার মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অশুভ শক্তিকে হটিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ব—এটাই জন্মাষ্টমীর মূল প্রতিজ্ঞা ।”
খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ নয়, পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ ও দেশ থেকে অন্যায় এবং অশুভ শক্তি দূর করা সম্ভব ।
তিনি বলেন, মানিকগঞ্জে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্প্রীতি বিরাজ করছে। এই সম্প্রীতি আরও সুদৃঢ় করে মানিকগঞ্জকে সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।