বাংলাদেশ বার্তা টুডে
ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
“ঝিনাইদহের সার্বিক উন্নয়নে সব করবো, তবে মেডিকেল কলেজ নয়” আইনমন্ত্রী আসাদুজ্জামানের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। মেডিকেল কলেজ জেলা শহরের পরিবর্তে শৈলকুপা শহরে হচ্ছে এমন আশংকা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার(১৯ জুন) সকালে শহরের পায়রা চত্বরে ‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, ডা. কামাল হোসেন, ডা. মনিরুল ইসলাম, ঝিনাইদহ সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় এমপি আলী আজম মো. আবু বকর বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন ও জনমত গড়ে তুলছে। সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে জেলার কেন্দ্রস্থল ও অধিকাংশ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপন করা প্রয়োজন বলে তিনি দাবি জানান। অন্যান্য বক্তরা বলেন, জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার সব উপজেলার মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা লাভ করবে। অন্যদিকে জেলা সদর থেকে দূরে মেডিকেল কলেজ স্থাপন করা হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং স্বাস্থ্যসেবা গ্রহণেও নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হবে। মানববন্ধনে জনস্বার্থ ও জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে বলে দাবী জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে জেলাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান।
সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা
কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. আনোয়ার হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা। বৃহস্পতিবার (১৯ জুন)রাত সাড়ে ১২টার দিকে আড়পাড়া এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের আড়পাড়া এলাকায় কতিপয় চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ী এলাকায় মাদক বিক্রি ও সেবনের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এলাকার সামাজিক পরিবেশ রক্ষার্থে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবসরপ্রাপ্ত এএসপি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করে আসছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মাদক কারবারিদের একটি দল প্রকাশ্যে অপকর্ম করার সময় তিনি পুনরায় বাধা দিলে, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তারা রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে ও পেটাতে থাকে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকার ও আশপাশের লোকজনের ছুটে আসতে দেখে হামলাকারী মাদক ব্যবসায়ীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে অবিলম্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা যদি মাদক নিয়ে প্রতিবাদ করে নিজ এলাকায় এভাবে সন্ত্রাসী হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন সাবেক পুলিশ সুপারের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই বর্বরোচিত হামলার সাথে জড়িত অপরাধী ও মাদক কারবারিদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসী ও সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চিহ্নিত সকল মাদক ব্যবসায়ী ও হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালীগঞ্জে অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাস
ঝিনাইদহের কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে বাংলা বিভাগের প্রভাষক রিতা দাসের অবসরজনিত বিদায়ে এক আবেগঘন কালীগঞ্জে অবসর জনিত বিদায় নিলেন নূর-আলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিতা দাপরিবেশের সৃষ্টি হয়। বুধবার (১৭ জুন ২০২৬)ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন, অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা প্রিয় শিক্ষকের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন।বক্তারা বলেন, রিতা দাস ছিলেন শিক্ষার্থীদের কাছে আলোকবর্তিকা এবং সহকর্মীদের কাছে একজন স্নেহশীল ও শ্রদ্ধেয় শিক্ষক। তাঁর পাঠদান ও আন্তরিকতা কলেজের শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।বিদায়ী বক্তব্যে রিতা দাস আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন কলেজের কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত ঘটনা বর্ণনা করে। কলেজের অধ্যক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সাফল্য কামনা করেন। পরে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়।, উক্ত অনুষ্ঠান সঞ্জলনা করেন জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রৈশন কবির রঞ্জু।
ঝিনাইদহে তিন দিন ব্যাপি উৎসব শুরু
করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ফল মেলা| বৃহস্পতিবার( ১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়| অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫ টি স্টল প্রদর্শণ করা হয়েছে| প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে মেলায়|আগামী ২০ জুন শেষ হবে এ মেলা| দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা|
সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন এনসিপি নেতা আহমদ শফী
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার প্রধান সমন্বয়কারী আহমদ শফী ভারত-বাংলাদেশ সীমান্তে কথিত জোরপূর্বক পুশব্যাক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে আহমদ শফী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে সীমান্তে মানুষকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠে এসেছে, যা সত্য হলে তা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের জন্য উদ্বেগজনক বিষয়। তিনি বলেন, “কোনো ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। প্রত্যেক মানুষের আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।” আহমদ শফী আরও বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বাংলাদেশ ও ভারতের সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবাধিকার রক্ষা এবং সীমান্ত অঞ্চলে মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা সাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা সাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সমন্বয় সভা: জলাবদ্ধতা নিরসন ও অগ্নিনির্বাপণে গুরুত্ব
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি সেনা জোনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসিফ আল জাবির, পিএসসি।
কালীগঞ্জ থানায় ওসির বিতর্কিত মতবিনিময় সভা: সাংবাদিকদের মধ্যে ক্ষোভ
ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছেন। তবে সভায় আমন্ত্রণের ক্ষেত্রে সমন্বয়হীনতা এবং সাংবাদিক সংগঠনের নেতৃত্ব সম্পর্কে ওসির অনবগতির বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
হালুয়াঘাটে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা-এর বিরোইডাকুনি এলাকায় আজ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্থানীয় এলাকাবাসী, যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘন্টা পর স্কুলের নৈশপ্রহরীরমরদেহ উদ্ধার
ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘন্টা পর স্কুলের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার : পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার : পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য
হাম: কেন হয়, লক্ষণ ও করনীয়
হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। ইংরেজীতে 'Measles' নামে পরিচিত। German measles - ও এক ধরনের হাম, যাকে আবার Rubella বলা হয়ে থাকে। সাধারণত হাম ভাইরাসজনিত রোগ। সাধারণত শিশুরাই হামে আক্রান্ত হয়। আবার গর্ভাবস্থার মায়ের হাম হলে গর্ভস্থ ভূনের মারাত্মক ক্ষতি, এমনকি গর্ভপাত হতে পারে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে বড়দেরও হাম ও তদসংক্রান্ত হয়। এসব কারণে বর্তমানে MMR Vaccine দেয়া হচ্ছে যা হাম সহ ভাইরাস জনিত তিনটি অসুখের টিকা।
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগ
রবিবার (১৫জুন ২০২৬)সকাল ১০.৩০ টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি সহকারী পরিচালক কার্যালয়ের উদ্যোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ ফসল উৎপাদনে জোর: মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সত্যি কি নিখোঁজ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সরকারি অ্যাম্বুলেন্স গত দুই বছর ধরে নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমনটি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।