বগুড়ার শিবগঞ্জে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আ.লীগ নেতা রাজুকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এএম
ছাবি সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,রিজ্জাকুল ইসলাম রাজু ভোলাখাঁর চক মহল্লায় বদর উদ্দিন বদরের ছেলে। গ্রেপ্তারের পর রাজুকে থানায় নেওয়ার পথে স্থানীয় নারী-পুরুষ ও রাজুর আত্মীয় স্বজন হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
রিজ্জাকুলের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। হাতকড়া উদ্ধার ও তাকে পুনরায় ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প