চায়ের আড্ডায় ভোটের গুঞ্জন: চুনারুঘাট শানখলা ইউপি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, সমীকরণ বদলাতে পারেন ‘সবুজ’
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি :
চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এখনই বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া।
গ্রামের মোড় থেকে শুরু করে হাট-বাজারের চায়ের দোকান—সবখানেই এখন একটাই আলোচনা, ‘কে হচ্ছেন আমাদের আগামী চেয়ারম্যান?’এলাকাবাসীর সূত্রমতে, এবারের নির্বাচনে এখন পর্যন্ত ৬ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম, শানখলা ইউনিয়ন বিএনপির সভাপতি জমরুত আলী,তরুণ সমাজসেবক ব্যবসায়িক জসিম উদ্দিন, হবিগঞ্জ থ্যাই এ্যালমনিয়ামের কর্ণধার বিশিষ্ট ব্যবসায় আব্দুল আহাদ সরদার, আলহাজ্ব মীর ফয়সাল শায়েস্তাগঞ্জ আল আলরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট সরকার পরিচালক
তবে মাঠপর্যায়ের ভোটারদের আলাপ-আলোচনায় মূল লড়াইটি ত্রিমুখী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী—নজরুল ইসলাম, জমরুত মিয়া এবং মো. জসিম উদ্দিন।
তবে স্থানীয় রাজনীতির সচেতন মহল মনে করছেন, সাবেক চেয়ারম্যান সবুজ যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেন, তবে পুরো নির্বাচনের হিসাব-নিকাশ ও ভোটের সমীকরণ সম্পূর্ণ ওলটপালট হয়ে যাবে।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ:নজরুল ইসলাম: তরুণ ও সাধারণ ভোটারদের একটি বড় অংশ নজরুল ইসলামের পক্ষে কথা বলছেন।
এলাকায় তাঁর পরিচিতি একজন শিক্ষিত, ভদ্র ও যোগ্য ব্যক্তি হিসেবে। পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে অনেকেই এবার পরিবর্তন চেয়ে তাঁর ওপর ভরসা রাখতে চান।
জমরুত মিয়া: প্রবীণ এই প্রার্থীর পক্ষেও রয়েছে অনুগত বিশাল এক ভোটব্যাংক। অনেক ভোটার বলছেন, "জমরুত সাহেবকে আমরা অনেকবার ভোট দিয়েছি।" বয়স বেশি হওয়ায় কেউ কেউ তাঁকে বৃদ্ধ বললেও, তাঁর দীর্ঘদিনের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা বলছেন—"শেষবারের মতো জমরুত সাহেবকে আরেকটি সুযোগ দিয়ে দেখি।
"মো. জসিম উদ্দিন: নির্বাচনী মাঠে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছেন মো. জসিম উদ্দিন। তাঁর নিজস্ব এলাকাটি বিশাল আয়তনের, যা ভোটের মাঠে তাঁকে বড় ধরনের সুবিধা দেবে। তা ছাড়া তাঁর বাবা মরহুম শফিকুল ইসলাম ছিলেন একজন সাবেক ও অত্যন্ত সফল ইউপি সদস্য (মেম্বার)। বাবার সেই সুনাম ও পারিবারিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে জসিম উদ্দিন ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন।
শানখলার প্রতিটি বাড়ি এবং চায়ের দোকানে এখন শুধু প্রার্থীদের যোগ্যতা ও প্রতীক নিয়ে আলোচনা।
সাধারণ ভোটাররা চান এমন একজন যোগ্য প্রতিনিধি, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন। শেষ পর্যন্ত শানখলার নির্বাচনী হাওয়া কোন দিকে মোড় নেয় এবং ‘সবুজ’ ফ্যাক্টর নির্বাচনে কী ভূমিকা রাখে, তা দেখতে উন্মুখ হয়ে আছেন পুরো ইউনিয়নবাসী।