শাকির মোহাম্মদ দক্ষিণ বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ দক্ষিণ বাজার এলাকার আলহাজ্ব মর্তুজ তরফদার (চেয়ারম্যান) সাহেবের মার্কেটের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া ও ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম একটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানখলা ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জমরুত আলী সাহেব তিনি তার বক্তৃতায় বলেন আনছেন আমাদের ইউনিয়নে আইন শৃঙ্খলা অবউন্নতি চুরি ডাকাতি গাজা ইয়াবা বৃদ্ধি পেয়েছে তিনি পুলিশ সকলের সহযোগিতা চান ।

অপরাধ দমনে তিনি পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শানখলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি জনাব নজরুল ইসলাম।

বক্তব্যে তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের এলাকায় কোনো চোর, ডাকাত কিংবা মাদক ব্যবসায়ী ও সেবনকারীর স্থান হবে না।

 যারা মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মরণনেশায় লিপ্ত রয়েছে এবং চুরি-ডাকাতির মতো অপরাধের মাধ্যমে এলাকার শান্তি বিনষ্ট করছে, তারা অবিলম্বে এসব ছেড়ে দিন।

 অন্যথায় তাদের এই এলাকায় থাকতে দেওয়া হবে না।"তিনি আরও বলেন, "আমরা শানখলাকে একটি সুন্দর, নিরাপদ এবং আদর্শ ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করবে এবং তরুণ সমাজ মাদকের করাল গ্রাস থেকে মুক্ত থাকবে।"

আজিজুর রহমান লস্কর-এর চৌকস উপস্থাপনা শৈলীকে কেন্দ্র করে একটি প্রাণবন্ত, আকর্ষণীয় এবং সময় সচেতন 

গঠনমূলক সমালোচনা এবং তাঁর ছোটখাটো চমৎকার বক্তব্যগুলো অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখবে।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলোয়াত করেন আবুল কাসেম সুমন ।

এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মাহফুজুর রহমান, ৭নং ওয়ার্ডের মেম্বার ইকবাল মিয়া, ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শামসুল হক, ৯ নং ওয়ার্ডের মেম্বার ভিংরাজ তালুকদার, পাইকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও বিএনপি নেতা আবু মুন্সি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com