শার্শায় ঈদ-ই-মিলাদুন্নবী ও অমিতের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম

মহিউদ্দীন বাপ্পী, শার্শা বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে শার্শার বাগআঁচড়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর বিশেষ তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সহসভাপতি মাস্টার জামাল উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ​মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ​কবির হোসেন,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন।

 

এছাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া মোনাজাতে শরিক হন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com