ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহকে মহিউদ্দিন আহমেদের শুভেচ্ছা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

 

 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ শ্রীপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, মানবতা ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

 

তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবীর শিক্ষা ও তাৎপর্য হৃদয়ে ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

 

 

এ সময় মহিউদ্দিন আহমেদ মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নতি এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

 

ঈদে মিলাদুন্নবী (সা.) মোবারক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com