বিএনপির নাম ভাঙিয়ে অফিস খুলে সালিশের নামে চাঁদাবাজি করলে তাদের পুলিশে দেওয়া হবে: রাশেদ খান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে , এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বলেন, বিএনপির নাম ভাঙিয়ে অফিস খুলে সালিশের নামে চাঁদাবাজি করলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।'
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলার ৪৭টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৫৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের আওতায় প্রথম পর্যায়ে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, পিএএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাএসময় উপস্থিত তবিবুর রহমান মিনি, ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ, কালীগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বাহারুল ইসলাম কাজল,সভায় অন্যান্যের মধ্যে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কয়রার বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি
পারিবারিক বিরোধ, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
রংপুর মেডিকেলে বাড়ছে আইসিইউ, বসছে সিসিটিভি: ত্রাণমন্ত্রী