হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে একজন আসামিসহ ভারতীয় ইস্কফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:০১ এএম

হবিগঞ্জ প্রতিনিধি 

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সিন্দুরখান বিওপি’র টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিসহ প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিন্দুরখান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পাট্টাব্রিজ নামক স্থানে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ একজন আসামিকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃত মালামাল ও আসামিকে যথাযথ নিয়ম অনুসরণ করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আটককৃত আসামির বিবরণ: মোঃ শাহজাহান (৩০), পিতা-মোঃ চান মিয়া, গ্রাম-কুঞ্জবন, ডাকঘর-জানাউরা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

 

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধ করে যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com