মঠবাড়িয়ায় ইয়াবাসহ বিদ্যালয়ের দপ্তরি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ পিস ইয়াবাসহ দুলাল মৃধা নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার টিকিকাটা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাসী করে ১৪ পিচ /ইয়াবা উদ্দার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুলাল মৃধা ৬৮ নম্বর টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত এবং টিকিকাটা গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃত দুলাল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com