পারিবারিক বিরো/ধের জেরে হাম/লা: ছোট ভাইয়ের আ/ঘাতে মৃ/ত্যু বড় ভাই'র
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসু তালুকদার বাড়িতে আজ (মঙ্গলবার) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিজাম উদ্দিন (৪৫) নিহত হন।
নিহত নেজাম উদ্দিন আবদুল হামিদের জ্যেষ্ঠ ছেলে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে ছোট ভাই মোহাম্মদ সুমনের আঘাতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তার শ্বশুর ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।