বারহাট্টায় মা/দক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন চিরাম ইউনিয়নের তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় ও বালাম মাদ্রাসায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হুসেন ও অন্যান শিক্ষকগণ, চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহসহ বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।