প্রতিকার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
মোঃ আশরাফজ্জামান খান তরু, গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল মিয়া (৩৫) তার ৭ বছর বয়সী ছেলে মো. হানিফ মিয়াকে বলৎকারের অভিযোগ এনে প্রতিবেশী মো. রাজ্জাক মিয়া (৪০)-এর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।এদিকে থানায় দাখিল কৃত এজাহার তুলে নেয়ার৷ জন্য বলাৎকারির জ্যেঠাতো ভাই (অব:) এস আই বাদীপক্ষকে চাপ প্রয়োগ করে আসছে মর্মে,, বাদীপক্ষ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ধোপাডাঙ্গা নতুন বাজারের আশার আলো বিদ্যাপীঠের সামনে বলাৎকারি ও তার ভাই,এস আই আমিনুলের শাস্তির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী হাতে ঝাড়ু উচিঁয়ে মানববন্ধন করেন।মানববন্ধন চলাকালে উল্লেখিত ব্যাক্তিদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ভিকটিমের পিতা,উজ্জ্বল, ূদাদা,জাহিদ হাসান জাহিদ, জ্যেঠা জাবেদ হোসেন, আশার আলো বিদ্যাপীঠের অধ্যাক্ষ মাহবুবার রহমান প্রমূখ। মানববন্ধন শেষে নতুন বাজার এলাকায় ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন
উল্লেখ্য যে গত ২১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:০০টার দিকে অভিযুক্ত মো. রাজ্জাক মিয়া শিশু হানিফ মিয়াকে পাউরুটি দেওয়ার কথা বলে নিজের বাড়ি সংলগ্ন বেকারি কারখানার ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে মাটিতে শুইয়ে জোরপূর্বক ভাবে বলৎকার করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
শিশুটির চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত বেকারি কারখানা থেকে দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। পরিবারের সদস্যরা শিশুটির শারীরিক অবস্থা গুরুতর দেখে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের মধ্যে ছিলেন মোছাঃ হেফি বেগম (৩২), মোছাঃ মিনু বেগম (২৫) ও মোছাঃ শাহিদা বেগম (৩৫)। তারা দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মো. উজ্জ্বল মিয়া অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পরবর্তীতে থানায় দাখিল করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।