গঙ্গাচড়ায় প্রকাশ্যে ধ্বংস করা হলো অবৈধ চায়না দুয়ারী জাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

‎শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া, রংপুর:

‎রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে জব্দ করা এসব চায়না দুয়ারী জাল প্রকাশ্যে ধ্বংস করা হয়। অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com