কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পিএম
একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৮ জুলাই) বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী সচিব মোঃ রাশেদ খান এর আগামী বৃহস্পতিবার কালীগঞ্জ আগমন উপলক্ষে বিকাল ৪ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে থানা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা ইউনিয়ন অনুষ্ঠিত হয়।উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।