অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত থাকার অভিযোগে দুইজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন খোলাহাটি দুলালের ভিটা গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), পিতা- মো. আলম মিয়া এবং মো. সাগির আলম (৩১), পিতা- মৃত শফিউল ইসলাম।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়,গত মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং অনলাইন ক্যাসিনো পরিচালনার বিভিন্ন অ্যাপ পাওয়া গেছে।অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেস রিলিজ
পুলিশ সুপার, গাইবান্ধা জেলা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা জেলা এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে গাইবান্ধা সদর থানার মামলা নং-৪৮ তারিখ ২৮/০৭/২০২৬ ইং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৯/২৩/২৫/২৭ ধারা ও আসামীদের নিজ হেফাজত হতে ০২ টি স্মার্ট মোবাইল ফোন এবং ক্যাসিনো অনলাইন জুয়ার আসামী ০২ (দুই) জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। মোঃ মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩২) পিতা- মো: আলম মিয়া,
২। মোঃ সাগির আলম (৩১), পিতা- মৃত শফিউল ইসলাম, উভয় সাং- খোলাহাটি দুলালের ভিটা উভয় থানা গাইবান্ধা সদর জেলা গাইবান্ধা।
উদ্ধারকৃত আলামতঃ- ০২ (দুই) টি এন্ড্রয়েড মোবাইল ফোন, যাহার ভিতরে অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট ও অনলাইন জুয়ার খেলার বিভিন্ন অ্যাপস্ রয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ-
গাইবান্ধা জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়ের দিক- নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা কর্তৃক গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার জিডি নং- ১৮৬ তারিখ ২৮/০৭/২০২৬ ইং মূলে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালকালিষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিয়া জেলা গোয়েন্দা শাখার ডিবির টিম সদর থানাধীন খোলাহাটি দুলালের ভিটা গ্রামের বর্নিত আসামীদের নিজ বাড়িতে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিজ হেফাজত হতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত মোবাইল গুলো পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলার এজেন্ট একাউন্ট ও অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস্ পাওয়া যায়।
ধৃত আসামীদ্বয়ের পিসিএন্ডপিআরঃ-
আসামীদ্বয় এলাকার অনলাইন ক্যাসিনোর সম্রাট নামে পরিচিত।
প্রেস বিফ্রিং-এ গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব পিপিএম, জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) এবং জনাব মোঃ আব্দুল মোত্তালিব সরকার, পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।