বোয়ালখালীতে নেজাম উদ্দিন হ/ত্যায় মা/মলা দায়ের: গ্রে/প্তার দুই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
সবুজ অরণ্য, বোয়ালখালী প্রতিনিধি-ঃ
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নেজাম উদ্দিন (৪৫) খুনের ঘটনায় হালিমা বেগম (৭০), ওন সানজিদা আকতার পপি (২৬) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তবে খুনের ঘটনায় প্রধান আসামি জামাল উদ্দিন সুমন (৩৬) এখনো পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনার পর নিহত নেজাম উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা (১৯) বাদী হয়ে দেবর জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) কে আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার -১৩, ধারা-৩০২/৩৪।
নিহত নেজাম উদ্দিন (৪৫) শকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের পুত্র। তিনি লালার হাট এলাকায় মুদির দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন।
স্থানীয়রা জানান, বিকেলে
জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ নেজামের সাথে তর্কবিতর্ক লাগে তার ছোট ভাই মোহাম্মদ সুমনের। এর একপর্যায়ে
কোদালের হাতলের মত একটি লাঠি দিয়ে নেজামের মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক নেজামকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পালাতক রয়েছে।
শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুরুল হক বলেন, নেজাম উদ্দিন আমার ভাতিজির স্বামী। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। নেজাম নিজ বাড়িতে না থেকে রাতে শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরো বলেন, নেজাম জানতে পারেন, বাড়িতে তার ভাইয়েরা কাজ করছেন। বিষয়টি দেখতে গেলে সেখানে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে। জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং তাকে বাড়িতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম নামের এক ব্যক্তিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছিলো। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতের স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা (১৯) বাদী হয়ে দেবর জামাল উদ্দিন সুমন, শাশুড়ি হালিমা বেগম ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা নং-১৩, ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে ২ আসামীকে
গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূল আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।