হবিগঞ্জ পৌর এলাকা সার্বিক পরিস্তিতি স্বভাবিক হয়েছে ১৪৪ প্রত্যাহার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জননিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা না থাকায় বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন। এর ফলে পৌর এলাকায় চলাচল, সভা-সমাবেশ ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রমের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশে বলা হয়েছে, গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই আদেশের আওতায় পৌর এলাকায় চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, শোভাযাত্রাসহ বিভিন্ন কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করে জেলা প্রশাসন নিশ্চিত হয়েছে যে, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জেলা যুবদল ও জেলা ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই শহরে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। সম্ভাব্য সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সকাল ১০টার পর থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

 

১৪৪ ধারা জারির পর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন সদস্য মাঠে দায়িত্ব পালন করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

বুধবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করে। ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চলাচল এবং জনসমাগম স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সারাদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

 

পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা প্রশাসন সিদ্ধান্তে পৌঁছায় যে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই। এ অবস্থায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ১৪৪ ধারা প্রত্যা

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে হবিগঞ্জ পৌর এলাকায় স্বাভাবিক জনজীবন ও নাগরিক কার্যক্রম পরিচালনায় আর কোনো প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকছে না। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com