টঙ্গী পূর্ব থানায় সাংবাদিককে লাঞ্ছিত ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

গত বুধবার ২৯শে জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব মেট্রো থানায় এক বিএনপি নেতাকে আদালতে পাঠানোর সময় দায়িত্ব পালনরত বিজয় টিভির সাংবাদিক মোর্শেদ আলম খোকনের ওপর হামলার চেষ্টা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, ঘটনাটি থানা প্রাঙ্গণেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর উপস্থিতিতে ঘটে। এ সময় সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কিংবা টঙ্গী পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com