কালীগঞ্জ মসজিদ মন্দির ও গির্জার বরাদ্দকৃত অনুদানের চিঠি হস্তান্তর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহ কালীগঞ্জে মসজিদ মন্দির ও গির্জার বরাদ্দকৃত অনুদানের চিঠি হস্তান্তর করা হয়েছে। 

ঝিনাইদহ জেলা পরিষদের তরফ থেকে কালীগঞ্জ উপজেলা মসজিদ মন্দির ও গির্জার বরাদ্দকৃত অনুদানের প্রথম কিস্তির চিঠি হস্তান্তর করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ। কালীগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন সভায় অন্যান্যের মধ্যে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com