মনোহরদীতে রাজীবসহ ৩ মাদক কারবারী গ্রেফতার,মামলা ও কারাদন্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

মনোহরদী পৌর এলাকার পুরনো মাদক কারবারী রাজীব দাসসহ মনোহরদী থানা পুলিশের হাতে পৃথক পৃথকভাবে ৩ মাদক কারবারী গ্রেফতার হয়েছে।এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে ও মোবাইল কোর্টের মাধ্যমে আজ তাদের একজনকে ১০ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়,মনোহরদী থানা পুলিশ আজ বুধবার রাতে মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কথিত হিন্দুপাড়া এলাকার রাজীব দাস (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।সহকারী কমিশনার (ভূমি),মনোহরদী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সজীব মিয়া পরিচালিত একটি মোবাইল কোর্ট তাকে ১০মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন।এদিকে আজ বুধবার অপর এক অভিযানে মনোহরদী থানা পুলিশের এসআই খলিলুর রহমান কর্তৃক উপজেলার উত্তর বগাদী গ্রামের মৃত হান্নান খন্দকারের পুত্র আল মামুন খন্দকার (৪৪) ও

বালিপুড়া গ্রামের দুলাল মিয়ার পুত্র কাউসার মিয়া (৩৫) কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।পুলিশ তাদের কোর্টে চালানের পর কোর্ট তাদের জেল হাজতে প্রেরন করেছেন।

মনোহরদী থানার ওসি মোঃ জাহাঙ্গীর বাদশা উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকের বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশের কঠোর অবস্থান অব্যহত থাকবে বলে জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com