ছিনতাইকারীর দল নিয়ে পালালো অটোরিকশা: আয়ের পথ হারিয়ে নিঃস্ব আকবর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
সবুজ অরণ্য বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ
রাত পোহালেই সমিতির লোক এসে কিস্তির টাকা আদায় করতে দাঁড়িয়ে থাকবে দুয়ারে।কিস্তির সেই টাকার জোগান দিতে সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত পর্যন্ত ক্লান্তিকর শরীর নিয়ে আটোরিকশা চালাতে গিয়ে বিপাকে পড়লেন আকবর।
যাত্রীবেশে রিকশায় উঠে গন্তব্যে পৌঁছে
পাল্টে যায় তাদের রূপ, শুরু হয় দূর্বৃত্তায়ন। আঘাতের পর আঘাতে আহত করে দেন আকবরের শরীর। সুযোগ বুঝে রিকশাটি ছিনিয়ে নিয়ে সটকে্ যায় একে একে তিনজন যাত্রীরুপি ছিনতাইকারী।
ধার করে ক্রয় করা অটোরিকশাটি খুইয়ে আজ পথে বসেছেন আকবর। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল এম.এ স্কুল এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটোরিকশা চালক আকবর পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের মৃত মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে।
তিনি জানান, রাত ২টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাটে তিন যুবক তার রিকশায় ওঠেন। এসময় ওই যুবকরা বলেছিলো এম.এ স্কুলের কাছে তাদের সিএনজি চালিত অটোরিকশাটি নষ্ট হওয়ায় সেখানে মেকানিক নিয়ে যাচ্ছে।
ঋণের দায় আর দারিদ্র্যের কষাঘাতে আকবরও কটা টাকা বাড়তি আয়ের আশায় তাদের গন্তব্যেস্থলে পৌঁছে দিতে রাজি হয়। কিন্তু
এম.এ স্কুলের কাছে পৌঁছালে তিন যুবক মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
আকবর জানায় মাত্র দেড় মাস আগে সমিতি থেকে কিস্তি নিয়ে ৬০ হাজার টাকায় ব্যাটারিচালিত আটোরিকশাটি ক্রয় করেন তিনি। তিনি আরও জানান, ঘরে মা, স্ত্রী ও চার মাস বয়সী সন্তান রয়েছে। তার একমাত্র রিকশা চালিয়ে করা আয়ে তার সংসার চলে।
রাতের বেলায় গাড়ি চালান না জানিয়ে আকবর বলেন, ‘বুধবার ৫ হাজার টাকার একটি কিস্তি ছিলো। সে টাকা সম্পূর্ণ জোগাড় করতে না পারায় মঙ্গলবার রাতে বাড়ি যাইনি। ছিনতাইকারীর কবলে পরে এখন রিকশাটি খুইয়ে নিজে পথে বসেছি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, 'ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি,
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
সোনারগাঁয়ে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের খোঁজ নিলেন এমপি পুত্র সজিব
কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
পাঁচবিবিতে সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ: ফেসবুকের ‘অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন রাইটের