সোনারগাঁও শিয়ালের আক্রমণ, আহত ১৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সংবাদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

 

আহতদের দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিনও প্রদান করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি শিয়াল লোকালয়ে ঢুকে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে এলোপাতাড়ি আক্রমণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, “শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, এলাকায় শিয়ালের উপদ্রব বৃদ্ধির বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com