চুনারুঘাটে গোপনে মাদ্রাসার কমিটি গঠনের পায়তারা, এলাকাবাসীর ক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক:

চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করাহয় ৫নং শানখলা ইউনিয়নের ‘চলিতারআব্দা আফছার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসা’র ম্যানেজিং কমিটি সম্পূর্ণ গোপনে ও মনগড়াভাবে গঠনের চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

একজন লোক একটানা দুইবারের বেশি সভাপতি হইতে পারে না কিন্তু আফসার আহমদ তালুকদার মাদ্রাসায় সম্ভব হচ্ছে একটানা-বিশ বছর ধরে একই ব্যক্তি সভাপতি । নিয়মের বাইরে এসে সভাপতি হইয়াছে এখনও চাইতেছে আবার সভাপতি ইইতে। বিধিমালা ২০২৫ এর পরীপন্থী। 

 

এলাকায় কোনো ধরনের খসড়া ভোটার তালিকা প্রকাশ বা প্রচারণা ছাড়াই এই পকেট কমিটি গঠনের পায়তারা চলছে বলে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার কমিটি গঠন কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি লিখিত আবেদন করেছেন শ্রীবাউর গ্রামের এক সচেতন বাসিন্দা।আবেদনে উল্লেখ করা হয়, চলিতারআব্দা আফছার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে মাদ্রাসা কর্তৃপক্ষ সম্পূর্ণ নিয়মবহির্ভূত পন্থা অবলম্বন করছে। তারা এলাকায় কোনো প্রকার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেনি এবং সাধারণ মানুষকে বিষয়টি জানতে না দিয়ে সম্পূর্ণ গোপনে নিজস্ব লোকবল দিয়ে মনগড়া কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে।স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের এমন একতরফা ও গোপন কর্মকাণ্ডের কারণে এলাকার অনেক যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তি কমিটিতে অংশ নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন। এভাবে পকেট কমিটি গঠন করা হলে অত্র এলাকার কোমলমতি ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হওয়াসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে মাদ্রাসার বর্তমান অবৈধ কমিটি গঠন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে, নতুনভাবে সঠিক খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com