সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
সবুজ অরণ্য, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ
চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মিয়া বাপের বাড়ি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার আনুষ্ঠানিকভাবে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মেম্বার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, হাজি মোহাম্মদ আবুল মনসুর, খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শওকত আলমের সহায়তা, পৌর প্রশাসক কানিজ ফাতিমা' ও হাজি আবু আকতার আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের দাবির পর মিয়া বাপের বাড়ি সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে। আরসিসি ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে নিজেদের তদারকি আর নজরদারির কথাও জানান বক্তৃারা।