বাংলাদেশ বার্তা টুডে
গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ
গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: ১৩-০৯-২৬ শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা জানিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ পত্রে শৈলেন্দ্র নাথ বাইন উল্লেখ করেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছেন না। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই নিজের শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। পদত্যাগপত্রের শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গংগাচড়ায় বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা
গংগাচড়ায় বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে রংপুরের গংগাচড়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব খলেয়া উপরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খলেয়া ক্লাস্টারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শায়লা জেসমিন সাঈদ। সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জয়নাব সুলতানা। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় খলেয়া ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন, খলেয়া গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন, গঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন, আলদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন এবং দোন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ দেওয়া হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করার উদ্দেশ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ---------
নওগাঁয় ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু
নওগাঁয় ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ডোবার পানিতে পড়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আত্রাই উপজেলার পাঁচপাকিয়া গ্রামে বাড়ির পাশের কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুদ্দীন আহমেদ রকি উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রকি বাড়ি সংলগ্ন নিজস্ব কলাবাগানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা
পঞ্চগড়ে মেধাবীদের সংবর্ধনা, শিক্ষায় এগিয়ে যাওয়ার বার্তা পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতে এ আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুটকিবাড়ি’। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু, সংগঠনের উপদেষ্টা, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার জন্যও গর্বের বিষয়। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনায় ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। শিক্ষা জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে পরিবার, শিক্ষক ও সমাজের সহযোগিতা থাকা প্রয়োজন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়। পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদেরও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত কাউন্সেলিং ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির বিষয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার কথাও জানান তারা। বক্তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। একই সঙ্গে এলাকার শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে আরও বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পঞ্চগড়ে নতুন শোরুমে ব্র্যান্ডের পণ্যে ছাড়ের ছড়াছড়ি, সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট
পঞ্চগড়ে নতুন শোরুমে ব্র্যান্ডের পণ্যে ছাড়ের ছড়াছড়ি, সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড় শহরের তেঁতুলিয়া রোডে যমুনা ব্যাংকের বিপরীতে নতুন শোরুম নিয়ে যাত্রা শুরু করেছে এস আর এন্টারপ্রাইজ। শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), রাইস কুকার, মাইক্রোওভেন, ফ্যানসহ নানা ধরনের পণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্যামসাং, হিটাচি ও গ্রি ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। একইভাবে হাইসেন্স, কনকা ও টিসিএল ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত এবং হুইরপুল ও হায়ার ব্র্যান্ডের এসিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। শুধু ছাড় নয়, বিভিন্ন ধরনের পণ্য একই শোরুমে পাওয়ার কারণে ক্রেতাদের জন্য কেনাকাটাও সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রয়োজন অনুযায়ী টেলিভিশন, ফ্রিজ, এসি থেকে শুরু করে রান্নাঘরের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকছে। এস আর এন্টারপ্রাইজের পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, পঞ্চগড়ের মানুষের চাহিদার কথা বিবেচনা করেই তেঁতুলিয়া রোডে নতুন শোরুম চালু করা হয়েছে। তিনি বলেন, “ক্রেতারা যেন তাঁদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বেছে নিতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। শোরুম উদ্বোধন উপলক্ষে কয়েকটি ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, পণ্যের মূল্য, বৈশিষ্ট্য ও প্রযোজ্য সুযোগ-সুবিধা সম্পর্কে ক্রেতাদের পরিষ্কার তথ্য দেওয়ার চেষ্টা থাকবে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী শোরুমে পণ্যের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাড়ের হার পণ্য ও ব্র্যান্ডভেদে প্রযোজ্য হবে। তাই নির্দিষ্ট কোনো পণ্য কেনার আগে প্রযোজ্য ছাড় ও অন্যান্য শর্ত শোরুম থেকে জেনে নেওয়া যাবে। নতুন শোরুম চালুর ফলে পঞ্চগড় শহরের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যের বাজারে যুক্ত হলো আরও একটি নতুন বিক্রয়কেন্দ্র। উদ্বোধনী ছাড়ের কারণে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য এটি বাড়তি সুযোগ তৈরি করেছে। প্রতিবেদন: সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় জেলা প্রতিনিধি
নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্ডাটল সহ নারী আটক
নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্ডাটল সহ নারী আটক মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ঐ নারীকে আটক করেন। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সদর মডেল থানা পুলিশ গয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা সদরের পৌর সভাধীন চক বাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০ টাকা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ মাসুদা বেগম ওরফে নাহার (৪১) কে গ্রেফতার করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ী মাসুদা বেগম চক বাড়িয়া উত্তরপাড়া গ্রামের সবুর এর স্ত্রী। তার বিরুদ্ধে ইতি পূর্বেও ২ টি মাদকের মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত নারীর স্বামী সবুর একজন চিহ্নিত মাদক সম্রাট এবং ২০ টি মাদক মামলার আসামী বর্তমানে সবুর কারাগারে রয়েছেন। ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
মাগুরার শ্রীপুরে ভোর রাতে ডাকাতির অভিযোগ, নগদ অর্থসহ ৬ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট
মাগুরার শ্রীপুরে ভোর রাতে ডাকাতির অভিযোগ, নগদ অর্থসহ ৬ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ভোরে এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের মো. অলিয়ার শেখ নামাজ পড়তে মসজিদে যান। সকাল সাড়ে ৫টার দিকে নামাজ শেষে বাড়ি ফিরে আসার সময় সংবাদ পান তার বসতবাড়িতে ৭/৮ জনের একটি দল ডাকাতি করে পালিয়ে গেছে। অভিযোগকারী অলিয়ার শেখ বলেন, "আমি নামাজ শেষে বাড়িতে এসে দেখি আমার স্ত্রী মোসা. রুমা বেগমের কান্না করছেন। পরে বসতঘরে প্রবেশ করে আমার স্ত্রীর কাছ থেকে জানতে পারি তারা আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে রেখে আমার স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতরা ঘরের আলমারি ও শো-কেস ভেঙে নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা এবং আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে গেছে। এসময় স্ত্রী ও সন্তানদের মারপিট করে খুন-জখমের ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসে করে ডাকাতরা শ্রীপুর বাজারের দিকে চলে যায়। ভুক্তভোগী রুমা বেগম জানান, ভোরে আমার স্বামী নামাজ পড়তে মসজিদে গেলে আমি রান্না ঘরে রান্নার কাজে যায়। হঠাৎ তিনজন এসে আমার হাত পা ধরে মুখ চেপে রাখে এবং হুমকি দেয়। পরে বাকি তিন চার জন আমার ঘরে ডুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। তারা চলে যাবার সময় আমাকে ছেড়ে দিলে আমার কান্না কাটি ও চিৎকারে পাশের লোকজন চল। প্রতিবেশী আখি বেগম জানান, চিল্লাচিল্লি ও কান্না সুনে এগিয়ে এসে দেখি রুমা বেগম ভয়ে কাঁপছে। পরে সে ডাকাতির কথা জানালে আমরা ঘরে প্রবেশ করে দেখি তার ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘটনার বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন মো. অলিয়ার শেখ। অভিযোগে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, পার্শ্ববর্তী ছোনগাছা এলাকায় মারামারির ঘটনায় সেখানে রয়েছেন। ডাকাতির কোন অভিযোগ তিনি পাননি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী
সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী সাতক্ষীরা: সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, স্থানীয় বিচার বিভাগের সমস্যাগুলো শুনে তা সমাধানের উপায় ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এসব সমস্যা থেকে উত্তরণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সীমান্ত জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং এ জন্য সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। বিচারপ্রার্থীদের দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মামলার নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বিচারকদের কর্মঘণ্টার সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান। পাশাপাশি লিগ্যাল এইডকে জনবান্ধব করা এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমানোর ওপরও জোর দেন তিনি। স্থানীয় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে এবং সাতক্ষীরায় নতুন সৃষ্টি হওয়া ২৩টি আদালতে অতি দ্রুত বিচারক ও স্টাফ নিয়োগ করা হবে। পরে তিনি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। এছাড়া বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে মন্ত্রীর আরও একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম
কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম।। কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এতিমখানা এলাকার পানির পাম্প হাউসটি নাগরিকদের কোন কাজে আসছে না। ব্যাপক দুর্নীতি, আর অনিয়মে নির্মিত এ পাম্প থেকে ৫৭ লক্ষ লিটার পানি উত্তোলনের পরও পানির সাথে অনবরত বালু ওঠার কারনে এটি বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ । এ বিষয়ে ভুক্তভোগী নাগরিকদের লিখিত অভিযোগের পর পৌরসভা প্রশাসক সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন । এরপর দায়সারা গোছের প্রতিবেদন দাখিল হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি পৌর প্রশাসন। নাগরিকদের অভিযোগ, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতি আর লুটপাটে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নাগরিক সেবার এখন চরম বেহাল দশা। সূত্র জানায়, 'ক' শ্রেণীর কলাপাড়া পৌরসভার পানির গ্রাহক রয়েছে ৪৮৬০ জন। পানি শাখার দুইটি জেনারেটার আছে । যা ক্রয়ে অনিয়ম করায় অধিকাংশ সময় বিকল থাকছে । তাই বিদ্যুৎ না থাকলে ওভার হেড ট্যাংকে পানি উত্তোলন হচ্ছে না। এছাড়া ৫ লক্ষ লিটার ধারণক্ষমতার ওভারহেড ট্যাংক রয়েছে ২টি, পাম্প হাউস ৪টির মধ্যে ১টিতে বালু ওঠায় বন্ধ। অথচ ২৪ ঘন্টায় নাগরিকদের পানির চাহিদা রয়েছে ২৮ লক্ষ লিটার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে উত্তোলন সম্ভব হচ্ছে ১৫-২০ লক্ষ লিটার। আর বিদ্যুৎ না থাকলে পানি নেই। এতে অজু, গোসল, রান্না সহ গেরস্থালি সব কাজে ভোগান্তি বেড়েছে নাগরিকদের। অনুসন্ধানে জানা যায়, ২০১৫-১৬ অর্থ বছরে পৌরসভার তহবিল থেকে ১৯ লক্ষ টাকা ব্যয়ে ১টি জেনারেটার ক্রয় করা হয়। অপরটি দেয় CTIEP প্রকল্প থেকে। কাগজে-কলমে নতুন দুইটি জেনারেটার ক্রয়ে মোটা অংকের বিল ভাউচার দেখানো হলেও স্বল্পমূল্যে সেকেন্ড হ্যান্ড জেনারেটর ক্রয়ে ক'দিন না যেতেই বিকল হয়ে পড়ে। এরপর প্রয়শ:ই জেনারেটার মেরামতের বিল ভাউচার উত্তোলন করা হয়। অনুসন্ধানে আরও জানা যায়, পৌরসভার প্রকৌশল শাখার যথাযথ তদারকি না থাকার কারণে সব নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের উপকরণ। এতে টেকসই হচ্ছে না কোন নির্মাণ কাজ। ইজিপি টেন্ডারে কাগজে কলমে নির্মাণ কাজ সঠিক হলেও অধিকাংশ কাজ অন্যের লাইসেন্সে বাস্তবায়ন করছেন কয়েক প্রভাবশালী। যাতে নির্মাণ কাজ নিয়ে মুখ খুলতে সাহস করছেন না কেউ। পৌরসভার সদ্য নির্মিত ৭০ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত পানির পাম্পটি নকশা এড়িয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করে সম্পন্ন করা হয়েছে। UPVC পাইপে কেচিং দেয়া হয়নি। মূল পাইপের সাথে ৬ ইঞ্চি সংযোগ পাইপ সড়কের এক মিটার নিচে না রেখে মাত্র ১০ সেন্টিমিটার নিচে দেয়া হয়েছে। ভূগর্ভস্থ ১০৩০ থেকে ১১৩০ পর্যন্ত দেয়া ফিল্টারটি দেয়া হয়েছে নিম্নমানের। টুকরো ছেঁড়া তার দিয়ে পানির মটরের সাথে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে এতিমখানা পানির পাম্প চালু করতে গিয়ে পানি শাখার মিজানুর রহমান গুরুতর আহত হন। তার চিকিৎসার খরচ বহন করতে হয় পৌরসভাকেই। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, ইজিপি টেন্ডারে পৌরসভার এতিমখানায় এলাকার পানির পাম্পটি নির্মাণের ঠিকাদার নিযুক্তি লাভ করে বরগুনার কামাল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বাস্তবে নির্মাণ কাজটি বাস্তবায়ন করেন স্থানীয় কয়েক প্রভাবশালী। যাদের সাথে ব্যবসার অংশীদার থাকেন সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান। ফলে পৌরসভার পানি শাখার টেকনিক্যাল কার্য সহকারীরা নির্মাণ কাজের ত্রুটি নিয়ে কথা বললে শাস্তি মূলক বদলির হুমকি দিতেন সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মশিউর। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিঁনি। এমনকি পানির পাম্পটি যে ব্যবহার করা যাচ্ছে না তাও জানেন না বলে দাবী করেন বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভায় বর্তমানে কর্মরত থাকা মশিউর। সূত্রটি আরও জানায়, পার্শ্ববর্তী আমতলী পৌরসভার অতিরিক্ত দায়িত্ব পালনকালে নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদকারী এক সাংবাদিকের জামার কলার ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন আলোচিত নির্বাহী প্রকৌশলী মশিউর। এছাড়া কলাপাড়া ছাড়ার প্রাক্কালে জনৈক কাজল মৃধার কাছ থেকে উৎকোচ নেয়া ২০ হাজার টাকা ফেরত দিয়ে যেতে বাধ্য হন মশিউর। পৌরসভার এতিমখানা ৪ নং ওয়ার্ডের নাগরিক ও সাত সদস্যের তদন্ত কমিটির স্টেক হোল্ডার সদস্য মো. আলাউদ্দিন তালুকদার জানান, পৌরসভার সদ্য নির্মিত পানির পাম্প হাউসটি সঠিকভাবে সম্পন্ন করা হয়নি। নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। যাতে এটি নাগরিকদের কোন কাজে আসছে না। ঠিকাদারী প্রতিষ্ঠান কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামাল খান বলেন, 'পাম্প হাউসটি আমার লাইসেন্সে ওরা ৪-৫ জন করেছে। যেহেতু কাগজে-কলমে এটি আমি করেছি, তাই এর দায়ভার আমাকেই নিতে হবে। আমার টেকনিক্যাল এক্সপার্টরা এটি সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।' পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার বলেন, এটি আমার যোগদানের পূর্বে নির্মাণ করা হয়েছে। অফিস ডকুমেন্টস অনুযায়ী কাজটি করেছে কামাল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি তাদের অবগত করা হয়েছে। তাদের টেকনিক্যাল এক্সপার্ট এসে এটি সচল করে দিবে। তারা ব্যর্থ হলে পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।' কলাপাড়া পৌরসভার প্রশাসক ও কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, ' পাম্প হাউস নির্মাণ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। তারা বালু ওঠা বন্ধ করে এটি সচল করার পদক্ষেপ নিবে। তাদের এক বছরের মেইনটেনেন্স এর দায়িত্ব রয়েছে। এছাড়া তাদের জামানতের টাকা জমা আছে।
গোপালগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত : সাইফুল ইসলাম , গোপালগঞ্জ প্রতিনিধি: ১৩-০৯-২৬ গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের *স্বচ্ছতা* সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: আরিফ-উজ-জামান, মহোদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য "জনাব এ কে এম বাবর মহোদয, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, জনাব মো: হাবীবুল্লাহ মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদক বিরোধি সহ সকল অপরাধ ,অনলাইন জুয়া, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, সড়কের শৃঙ্খলা ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন। পাশাপাশি সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশায় সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মো: ছাব্বির হাসান,বিশেষ প্রতিনিধি,নওগাঁ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে আসাদুল হক (৩৫) এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম (৩৮)। আহত ব্যক্তি একই এলাকার বাসিন্দা শ্রী উদা চন্দ্র (৩৫)। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৩৩/এমপি পিলারের কাছাকাছি ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি বাংলাদেশের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে। জানা গেছে, ভোররাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে ভারতের ৬৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসাদুল হক, মোস্তাকিম ও শ্রী উদা
সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত
সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাঃ জহিরুল ইসলাম এর উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ার লক্ষ্যে যে কাজের উদ্যোগ নিয়েছে, সেটা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ যাতায়াত, আমাদের সবার দায়িত্ব। সকলের সচেতন পথচলা নিশ্চিত করতে একসঙ্গে গড়ি নিরাপদ যাতায়াতের পরিবেশ। এসময় তিনি বলেন, স্কিনে প্রেজেন্টেশনে সড়ক, রেল, বিমান ও জলপদ এই সকল কিছু সিলেট বিভাগের জন্য খুবই গুরুত্ব বহন করে। সিলেট-ঢাকা সড়কের যে অবস্থা নিয়ে বলেন, রাস্তাটি পুরোপুরি যাত
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট রোববার বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একই দিনে ফকিরহাটে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৩ সেপ্টেম্বর সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার দারিয়াতলা গ্রামে এবং ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে দুটি ভিন্ন ও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে যা স্থানীয় জনপদকে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রথম ঘটনায় মোল্লাহাটের দারিয়াতলা গ্রামের মাছের ঘেরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই চাচাতো বোন ১১ বছরের জান্নাতি এবং ৮ বছরের লামিয়ার। নিহত জান্নাতি স্থানীয় বাসিন্দা মোস্তাইন শেখের কন্যা এবং লামিয়া মোস্তাক শেখের কন্যা। সকালের দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তারা শাপলা তুলতে নামে এবং অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। অন্যদিকে একই দিনে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামে সুজন শেখ নামের ২৩ বছরের এক ভ্যানচালকের মরদেহ তার নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই যুবকের মরদেহ উদ্ধার করে। একই দিনে সংঘটিত এই দুটি পৃথক মৃত্যুর ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন দুটি ঘটনারই প্রাথমিক তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। মোল্লাহাটের ঘটনায় শিশুদের পরিবারের সদস্যরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা গ্রামীণ জনপদের নিরাপত্তা ও অভিভাবকদের সচেতনতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা প্রায়ই গ্রামীণ পরিবেশের আকর্ষণে বা খেলার ছলে জলাশয় বা মাছের ঘেরের কাছাকাছি চলে যায় যা তাদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানিয়েছেন যে সকালে ঘেরে মাছের খাবার দেওয়ার সময় স্থানীয় লোকজন পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন এবং দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। অপরদিকে ফকিরহাটের ঘটনায় ভ্যানচালক সুজন শেখের মৃত্যুর পেছনে পারিবারিক বা মানসিক কোনো চাপ কাজ করছিল কি না তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। নিহত সুজনের স্ত্রী হোসনেআরা বেগম ভোররাতে ঘুম থেকে জেগে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরিবারের দাবি এটি আত্মহত্যা হলেও একজন তরুণ কর্মক্ষম যুবকের এমন আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না তার স্বজন ও প্রতিবেশীরা। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছেন। দুটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানাসমূহের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মোল্লাহাট থানার পুলিশ জানিয়েছে যে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে মাছের ঘের বা পুকুরের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকা এবং শিশুদের চলাচলের ওপর নজরদারির অভাবের বিষয়টি আবারও সামনে এসেছে। অন্যদিকে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজিউল্লাহ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। সুজনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তার পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিভিন্ন দিক খতিয়ে দেখছে। সমাজ বিশ্লেষকদের মতে এই ধরনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুগুলো কেবল ব্যক্তিগত ক্ষতি নয় বরং এটি সামাজিক ও পারিবারিক স্তরে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তাকে তীব্রভাবে স্মরণ করিয়ে দেয়। বাগেরহাটের এই দুটি বিচ্ছিন্ন কিন্তু মর্মান্তিক ঘটনা গ্রামীণ জনজীবনের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা এবং যুবকদের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে। অসাবধানতাবশত ঘেরে ডুবে শিশুদের মৃত্যু এবং পারিবারিক বা মানসিক সংকটে যুবকদের আত্মহত্যার পথ বেছে নেওয়ার মতো ঘটনাগুলো সমাজকে নতুন করে ভাবাতে বাধ্য করছে। এ ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা এবং গ্রামীণ জলাশয় বা মাছের ঘেরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক কলহ নিরসনে সামাজিকভাবে কাউন্সেলিং ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিকল্প নেই। প্রশাসনের কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের সচেতনতাই কেবল আগামী দিনে এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধ করতে পারে। বাগেরহাটের এই বেদনাদায়ক দিনে স্থানীয় সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
মহালছড়ি জোনের উদ্যোগ: ২৫ তরুণ পেল মোবাইল রিপেয়ারিংয়ের সনদ ও আত্মকর্মসংস্থানের সুযোগ
মহালছড়ি জোনের উদ্যোগ: ২৫ তরুণ পেল মোবাইল রিপেয়ারিংয়ের সনদ ও আত্মকর্মসংস্থানের সুযোগ মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের আওতায় মহালছড়ি জোনের আয়োজিত মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। গত ২৫ আগষ্ট হতে শুরু হওয়া পাহাড়ি-বাঙ্গালী সব সম্প্রদায়ের তরুণ বেকার যুবকদের সমন্বয়ে প্রায় ৩ সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী,সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করায় মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪
সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মিজানুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা থানার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অভিযানের অন্য অংশে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, হারিজ মিয়া ওরফে হারিজ, মো. শাহাবুদ্দিন, ইউসুফ ভূঁইয়া ও কমল চন্দ্র ঘোষ। নিয়মিত মামলায় সামসুল হক ও মো. মোনাইম হক সুমনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানে ১৪ জন মাদকসেবীকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. ছাদেক আলী, মো. দেলোয়ার হোসেন ডিকে, মো. আলমগীর হোসেন নয়ন, মো. সবুজ মিয়া, জিয়াউর, আব্দুল বাতেন, মো. আসিফ, মো. রেদওয়ান, সওকত মিয়া, ইব্রাহিম খলিল, মাসুদ, কামাল হোসেন, মো. মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেন। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।