বাংলাদেশ বার্তা টুডে
ভাসানী না হলে বাংলাদেশের জন্মই হতো না: শেখ রফিকুল ইসলাম বাবলু
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, “আধিপত্যবাদ ও সাম্রাজ্যবিরোধী নেতা মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না।” তিনি অভিযোগ করেন, গত চুয়ান্ন বছর ধরে ক্ষমতাসীন সরকারগুলো দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
প্রাথমিক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশে কর্মবিরতি
১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রোববার থেকে সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছেন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ সংসদীয় আসনে দলীয় প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, “ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সঙ্গে আপোস করবে না।”
জাহানারা আলম এর যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মঞ্জুরুলের, বিসিবি নীরব!
এই ঘটনাটি বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল একটি বিষয়। সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের এই অভিযোগ শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার প্রশ্নও তুলে দিয়েছে।
ঢাকায় প্রথমবার একই মঞ্চে দুই রক আইকন
দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের নগরবাউল জেমস এবং পাকিস্তানের রক ব্যান্ড জুনুন-এর ভোকালিস্ট আলি আজমত এবার প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন।
গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী নির্বাচন ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ। জনগণই নির্ধারণ করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা বিরুদ্ধে প্রতারণা মামলা
প্রতারণা মামলায় জড়িয়ে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা থাকলেও, তার আগেই তিশা জড়িয়ে গেলেন আইনি জটিলতায়।
পাঁচ ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ ব্যাংক
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (বিআরও ২০২৫) অনুযায়ী সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ট্রাম্পের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি
নানা রাজনৈতিক ষড়যন্ত্র ও বিরূপ প্রচারণা উপেক্ষা করে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক মহলের তীব্র সমালোচনা ও ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা থাকা সত্ত্বেও নিউইয়র্কবাসীর বিপুল সমর্থনে বিজয়ী হয়েছেন তিনি।
নিউইয়র্ক সিটির মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে জয় লাভের পর বিজয় ভাষণে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আর্জেন্টিনার দল থেকে বিশ্রামে এমিলিয়ানো মার্টিনেজ
আর্জেন্টিনার নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচে থাকছেন না দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে মার্টিনেজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ
চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে: এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার দল সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার করা হবে। তিনি বলেন, “বিএনপি চাঁদাবাজি, মাস্তানি এত বেশি করেছে— এগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধের বিচার হওয়া প্রয়োজন। আমরা যদি সরকার গঠন করি, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, তারও বিচার করব। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে— এই মানসিকতায় আমরা নেই।”