শার্শার বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
মহিউদ্দীন বাপ্পী,শার্শা বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ
"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল"এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় দিনব্যাপী বাগআঁচড়া বস্ত্র ব্যবসায়ীর সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাগআঁচড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ। স্থানীয় ৪টি শক্তিশালী ফুটবল দল এতে অংশ নেয়। দিনভর আনন্দ-উদ্দীপনা ও দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ‘শাপলা ফুটবল একাদশ’ এবং ‘রজনীগন্ধা ফুটবল একাদশ’।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর ফাইনাল খেলায় শাপলা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রজনীগন্ধা ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দল রজনীগন্ধা ফুটবল একাদশের অধিনায়ক রাকিবুল হাসান রিপনের হাতে প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
পুরস্কার বিতরণী ও খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মাদ, কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়াও মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, , বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী জনতা।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
আরও পড়ুন
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণী এলিন
চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ায় বনরক্ষীদের অভিযানে অবৈধ শুটকির মাচা ধ্বংস,শুঁটকি চিংড়ি,নৌকা ও কীটনাশক এবং জাল জব্দ
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে ; আইন মন্ত্রী